1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় ওলামা দলের সম্মেলন আহ্বায়ক মাওলানা দিদারুল ,সদস্য সচিব ক্বারী শফীকুল

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ অক্টোবর)

 

সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ওলামা দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রথম অধিবেশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ আবু মুছা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা আবু নাঈম, সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিছুর রহমান আজাদী, জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা বিলায়েত হোসেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেছের আলী সানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন ওলামা নেতা হাফেজ সহিদুল ইসলাম, ক্বারী মো. কামরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মাওলানা ইনামুল হাসান, হাফেজ খলিলুর রহমান ও মাসুম বিল্লাহ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে মাওলানা দিদারুল ইসলামকে আহ্বায়ক এবং ক্বারী মো. শফীকুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করেন খুলনা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা বিলায়েত হোসেন ও জেলা সদস্য সচিব আলহাজ্ব হাফেজ আবু মুছা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট