1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের বিভিন্ন স্থানে ৯ পুলিশ সুপারসহ মোট ১১ জন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে এবং ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে এবং মিশন শেষে দেশে ফিরে আসা মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এদিকে, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট