শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর শুক্রবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক গজারিয়া থানাধীন ভবের চর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫ শত কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, একই দিন ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ২ টি বাস এবং ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews