1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে করে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা ছাড়িয়েছে।

বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছিল। কিন্তু একদিনের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দুই হাজার ৬১২ টাকায় দাঁড়িয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে যাওয়া উল্লেখ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা।

নতুন দাম বাজারে সোনার ক্রেতা ও বিক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে প্রযোজ্য হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট