1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতীয় পার্টির (জাপা) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য জানান, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার পহেলা জানুয়ারি জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। তবে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।শোকাতুর এই পরিস্থিতিতে রাজনৈতিক সৌজন্যবোধের অংশ হিসেবে নিজেদের দলীয় উৎসব থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল জাতীয় পার্টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট