1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

শ্রমিকদের জীবনমান উন্নয়নে অবদান রাখলেন রিয়ার এডমিরাল শাহীন!

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য ২৬ শতাংশ মজুরী বৃদ্ধি, আবাসন সুবিধা ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবদান রাখলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহীন রহমান।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রহমান রহমানের সভাপতিত্বে গত ১৪ জানুয়ারি বন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় কয়েকটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় মোংলা বন্দরের শ্রমিকদের দাবি অনুযায়ী মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সাধারন শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মঘণ্টার মজুরির উপর ২৬ শতাংশ মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে পুরাতন মোংলায় অবস্থিত আবাসিক ভবনগুলোর মধ্যে বসবাস উপযোগি ভবনগুলো সংস্কার করে শ্রমিক পরিবারের আবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বন্দরের সম্পত্তি শাখা ও প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন। মোংলা বন্দর হাসপাতাল ও সংশ্লিষ্ট ক্লিনিকে সাধারন শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার এবং পর্যাপ্ত ঔষধ রাখার পাশাপাশি নানা কর্মকান্ড পরিচালনার নির্দেশ তিনি।

জানতে চাইলে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান রহমান বলেন, মোংলা বন্দরের উন্নয়নে শ্রমিকদের অনেক অবদান রয়েছে। শ্রমিকরা ভালো থাকলে বন্দর ভালো থাকবে। তাদের যেকোন প্রয়োজনে মোংলা বন্দর কর্তৃপক্ষ পাশে থাকবে। বন্দরের এ শীর্ষ কর্মকর্তা আরো বলেন, পারষ্পরিক আলোচনার ভিত্তিতে শ্রমিকদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। মোংলা বন্দরকে রিজিওনাল পোর্ট হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মালিক পক্ষের প্রতিনিধিদের মধ্যে বন্দর বার্থ ও শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সেক্রেটারি মোঃ জুলফিকার আলী এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, আলী হোসেনসহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট