রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড আরব আমিরাত সরকার। দেশটির বাংলাদেশ দূতাবাসের বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি-এর নেতৃত্বে ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি শ্রীরামপুর এলাকায় অবস্থিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ ও কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ও একটি মাদ্রাসা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তালতলা জামে মসজিদে গিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশে আরব আমিরাত সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইস্কান্দার আলি, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম প্রমুখ।

ত্রাণ ও কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনাইটেড আরব আমিরাত সরকারের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় স্থানীয়রা ‘শুকরান এমারাত’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews