1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

সাদ্দামের স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতির স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দুপুরে তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে যান এবং সেখানে নিহত সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার শিশু সন্তানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ
করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এই মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এম এ এইচ সেলিম বলেন, সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তিনি বলেন, এই ঘটনার পেছনে যদি কোনো অপরাধ বা গাফিলতি থেকে থাকে, তবে তা অবশ্যই উদ্ঘাটন করতে হবে। এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করতে পড়াশোনার প্রতি দাবী জানান। এম এ এইচ সেলিম আরও বলেন, একটি পরিবার যেভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। এ ধরনের ঘটনায় দোষীরা আইনের আওতায় না এলে সমাজে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়। তাই দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট