রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৮১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সংগঠনের পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত পারভেজ তরফদার এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯জানুয়ারি ) বিকেলে জেলা শাখার উদ্যোগে কোর্ট চত্ত্বর এলাকায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোসাম্মৎ মেহেরুন নেছ। জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন,(পি ,পি), বাগেরহাট পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হিরক মিনা(এ, জি, পি), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট জেলা শাখার সদস্য আ্যডভোকেট আফরোজা খাতুন, সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস তানিয়া, সদস্য আ্যডভোকেট তানিয়া আক্তার, বাগেরহাট পৌর শাখার সহ-সভাপতি আ্যডভোকেট ফাহমিদা সুলতানা,দপ্তর সম্পাদক মোঃ ওমর আলী, সাংবাদিক নকিব মিজানুর রহমান, আ্যডভোকেট আইরিন সুলতানা, আ্যডভোকেট শারমিন আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত পারভেজ তরফদারের স্মরণে আলোচনা , দোয়া মাহফিল তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বাগেরহাট জেলা , বাগেরহাট সদর উপজেলা ও বাগেরহাট পৌর শাখার নেতৃবৃন্দ।#

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews