শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে আগুন নেভানোর প্রধান মাধ্যম পানির তীব্র সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পানির অভাব ও বাতাসের কারণে আগুন দ্রুত আরও নতুন নতুন ঘরে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আজ সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বস্তির কোনো একটি ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো বস্তিতে দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে আগুনের তীব্রতা ও পানির সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সব মিলিয়ে ১২টি ইউনিট এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রাথমিকভাবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে কী পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, বস্তির ভেতরে উদ্ধারকাজ ও আগুন নেভানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews