1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

পাইকগাছায় মটর সাইকেল ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষ; নিহত-৩

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ):: পাইকগাছায় মটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বুধবার সকাল ১০টার সময় খুলনার পাইকগাছা—কয়রা প্রধান সড়কের শিববাটী ব্রিজ ও কৃষি কলেজ এর মধ্যবর্তী শরণখালী মোড় নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, একটি যাত্রীবাহী ইঞ্জিন ভ্যান উপজেলা সদরের দিকে যাচ্ছিল। শরণখালী মোড়নামক স্থানে পৌছালে উপজেলা সদর থেকে কৃষি কলেজ অভিমুখে যাওয়া দ্রুতগামী মটর সাইকেল ইঞ্জিন ভ্যানকে স্বজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুই জনের মৃত্যু হয়। নিহতরা হলেন শাহপাড়া গ্রামের মৃত আনসার আলী গাজীর ছেলে ভ্যান চালক ইসমাইল গাজী (৬০), গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুব গাইন (২৮) ও পৌরসভার বাতিখালী গ্রামের আবিদুর রহমান গাজীর ছেলে রিয়াদ গাজী (২২)। মর্মান্তিক এ দুর্ঘটনায় ভ্যান চালক, মটরসাইকেল চালক ও আরোহী সহ ৩ জন নিহত হয়েছে এবং নিহতদের মৃতদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট করা হয়েছে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানান।

এদিকে মৃতের স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠেছে হাসপাতাল ও আশপাশ এলাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট