সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে একই দিন দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস অনিয়মিতভাবে পার্কিং করে রাখার অভিযোগে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী ও ওসি মোঃ গোলাম কিবরিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।

অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে যানবাহন পার্কিং করে রোগীদের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে একজনকে চালককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে হাসপাতালের ভেতরে অনিয়মিতভাবে যানবাহন পার্কিং না করার শর্তে ৪ জন চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews