1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল ফটো জার্নালিস্ট এসোসিশন খুলনা জেলার সাবেক সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

জান্তার অভিযানে রাখাইনে নিহত ৫০

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাখাইন রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে জান্তা বাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা বিবিসিকে বলেছেন, আরাকান আর্মির সমর্থকদের খোঁজে গ্রামটিতে প্রায় ৩ দিন ধরে ব্যাপক অভিযান ও ধরপাকড় চালায় জান্তা সৈন্যরা। এ সময় গ্রামবাসীদের চোখ বেঁধে তাদের মারধর, তাদের মধ্যে অনেকে শরিরে জ্বলন্ত পেট্রোল ঢেলে দেয় এবং কাউকে কাউকে প্রস্রাব পান করতে বাধ্য করে।

ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) একটি বিবৃতিতে বলেছে, ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জনকে সহিংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, আরাকান আর্মি (এএ) অনুমান মৃতের সংখ্যা ৭০ জনের বেশি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার।

ওই গ্রামের এক নারী বিবিসিকে জানান, আরাকান আর্মির লোকজন গ্রামে এসেছিল কি না, গ্রামের পুরুষদের তা জিজ্ঞেস করেছিল সেনাবাহিনী। তারা যে উত্তরই দিক না কেন, তাদের মারধর করা হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট