সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা? ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে ৩ চুক্তি ও সমঝোতা স্মারক সই বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন দিগন্ত শ্রমবাজার উম্মোচন ও বাণিজ্য বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সফল সফর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত পাইকগাছায় কপোতাক্ষে মর্মান্তিক মৃত্যু: ১৯ ঘণ্টা পর মিলল ঘাটশ্রমিকের মরদেহ বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি খুলনায় আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত

জান্তার অভিযানে রাখাইনে নিহত ৫০

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাখাইন রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে জান্তা বাহিনীর অভিযানে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা বিবিসিকে বলেছেন, আরাকান আর্মির সমর্থকদের খোঁজে গ্রামটিতে প্রায় ৩ দিন ধরে ব্যাপক অভিযান ও ধরপাকড় চালায় জান্তা সৈন্যরা। এ সময় গ্রামবাসীদের চোখ বেঁধে তাদের মারধর, তাদের মধ্যে অনেকে শরিরে জ্বলন্ত পেট্রোল ঢেলে দেয় এবং কাউকে কাউকে প্রস্রাব পান করতে বাধ্য করে।

ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) একটি বিবৃতিতে বলেছে, ১৫ থেকে ৭০ বছর বয়সী ৫১ জনকে সহিংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, আরাকান আর্মি (এএ) অনুমান মৃতের সংখ্যা ৭০ জনের বেশি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার।

ওই গ্রামের এক নারী বিবিসিকে জানান, আরাকান আর্মির লোকজন গ্রামে এসেছিল কি না, গ্রামের পুরুষদের তা জিজ্ঞেস করেছিল সেনাবাহিনী। তারা যে উত্তরই দিক না কেন, তাদের মারধর করা হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews