1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা, দেখতে গেলেন ডা. শফিকুর রহমান ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করতে এলেন প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ তারাকান্দায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায় সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

মোংলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২০০ ভূমিহীন পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় পানি ও বিদ্যুৎ ব্যবস্থাসহ মোংলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দৃষ্টিনন্দন নতুন ঘর ও জমি পেলেন ২০০টি ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মাথা গোঁজার ঠাঁই নতুন ঠিকানায় যাওয়া পরিবার গুলোতে খুশির আমেজ বইছে। ১১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপকারভোগী পরিবাবের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
মোংলা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা জানান, সকাল সাড়ে ১১টায় জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত তামান্না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, ইউপি চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, উৎপল কুমার মন্ডল ও উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ আরো অনেকে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর নির্মাণে ৩ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে শতভাগ স্বচ্ছতা ও মান বজায় রেখে দৃষ্টিনন্দন ঘরগুলি নির্মাণ করেছে উপজেলা প্রশাসন। ঘরের চাবি হস্তান্তরের সময় প্রতিটি পরিবারকে দুই শতক জমির কাগজ পত্রও প্রদান করা হয়। মোংলা উপজেলার বুড়িরডাঙ্গার সানবান্দা গ্রামে মোংলা নদীর উত্তর পাড়ে এই ২০০টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রবিবার সকালে গণভবন থেকে গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
এর আগে ৪ দফায় মোংলায় ৮৫৩টি ঘর প্রদান করা হয়েছিলো, এবার দেয়া হলো আরো ২০০ পরিবারকে। মঙ্গলবার জমি ও ঘরের কাগজপত্র হাতে পেয়ে আনন্দিত এ উপকারভোগীরা, এমনটি জানিয়েছেন প্রতিবন্ধী উপকারভোগী শাহানাজ, উপকারভোগী আঙ্গুরী বেগম, শেফালি বেগম, দিনোমনি হালদার ও রিক্সাচালক আজগর সহ সকল উপকারভোগীরা জমি এবং ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট