বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :

বেনাপোল সীমান্তে ১৬ কেজি গাঁজা সহ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শার বেনাপোল ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

 

রবিবার (৩১ মে) বিকালে সীমান্তের আন্দুলিয়া এবং বেনাপোল এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা, ৫২টি ভারতীয় তৈরি পোশাক এবং ১ হাজার ১০৫টি বিভিন্ন প্রকার চকলেট আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বিকালে আন্দুলিয়া এবং বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ দুই লাখ টাকার ভারতীয় পন্য জব্দ করা হয়েছে ।এবং উদ্ধারকৃত মাদক বেনাপোল পোর্ট থানায় এবং পন্য বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews