1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ তারাকান্দায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায় সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন বেনাপোল সীমান্তে ১৬ কেজি গাঁজা সহ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তারাকান্দায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবু রাহাত ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের মো. আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার সময় অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই শিশুকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।
ছুটি শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ দেখা দিলে সে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট