সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

সীমান্তে গুলি চালাবে বিএসএফ সতর্কতামূলক মাইকিং বিজিবির

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ‘ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তে গুলি চালাবে বা চালাতে পারে’ এমন সতর্কতামূলক মাইকিং করছে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায়।

আজ বুধবার (১২ জুন) দুপুর ১২ টার দিকে যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির অধীনস্থ আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হচ্ছে।

মাইকিং করে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা।

জানা গেছে, গত সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। বিএসএফের ধারনা এ কাজ বাংলাদেশের দুষ্কৃতকারীরা করেছে। এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে এ ধারনায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন ‘বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটা ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে জানিয়ে দেন যেন সীমান্তবর্তী তারকাঁটার আশপাশে গরু-ছাগল কিংবা কৃষি কাজের জন্য কেউ না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়। ’

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এজন্য আমার সীমান্ত এলাকা সুরক্ষা রাখতে মাইকিং করা হচ্ছে যেন বাংলাদেশি কোন গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কোন বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্তে যাওয়া সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews