শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

খুলনায় বৃক্ষমেলা উপলক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আগামী ৭ জুলাই থেকে ২১ দিনব্যাপী খুলনা সার্কিট হাউজের মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০২৫ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কমিটির আহবায়ক ও বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, দৈনিক আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ভ্রমন সহকারী ও বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ ফজলুল হক-সহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ৭ জুলাই বিকাল চারটায় বৃক্ষমেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সরকারি ছুটির দিন-সহ মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি ১০টি স্টলসহ মোট ৬০টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রয় করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews