বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা সুরা বাকারার ২৯ নং আয়াত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন অবশেষে বেনাপোলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাড়ি নির্মাণ কাজে বাধা কাটল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন

কোস্টগার্ডের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে। সরকারের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ডও জাতীয় বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

এরই ধারাবাহিকতায় ৯ জুলাই দুপুর ১টায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরে মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন। একইসঙ্গে কোস্ট গার্ডের আওতাধীন সকল জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়।

তিনি আরও বলেন, সমুদ্র ও উপকূলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের এই কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews