1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ট্রাম্পের সামরিক হুঙ্কার,বিশ্ববাজারে স্বর্ণের দামে নজিরবিহীন ধস, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি, বরং আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-জেনারেল আলি আব্দোল্লাহি হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫ এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

হজ পালনের সময় সৌদিতে অন্তত ১৯ হজযাত্রী নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন।

এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ১৪ জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ পৃথকভাবে বলেছেন, ‘‘এ বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ইরানি পাঁচ হজযাত্রী প্রাণ হারিয়েছেন।’’ তবে তারা কীভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাগমগুলোর একটি পবিত্র হজ। ইসলামের পঞ্চম স্তম্ভের একটি এই হজ। ধর্মীয় বিধান অনুযায়ী, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। হজ পালনের সংকল্প করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে আসা প্রায় ১৮ লাখ মুসলিম তীব্র গরম উপেক্ষা করেই হজ পালন করছেন।

পবিত্র হজের অনেক আচার-অনুষ্ঠান বাইরে এবং পায়ে হেঁটে সম্পাদন করতে হয়। আর এসব আচার-অনুষ্ঠান বিশেষ করে বয়স্কদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট