1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

নয়পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ, আহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বোমার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকাল পাঁচটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে বিএনপির কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ করে পরপর কয়েকটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা ‎শানসুদ্দিন দিদার বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দিতে একটি শক্তি এমনটি করেছে। আগামীর আন্দোলনে যেন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত না হতে পারে, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট