শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত নুরজাক সর্দারের ছেলে আব্দুল কাদের (৩৫) ও আব্দুল বারিক সর্দারের ছেলে জাকির হোসেন (৪০) নামে দুই যুবক গুরুতর জখম হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে মালেশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়ির টয়লেট নির্মাণের জন্য মাটি খনন করার সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় কাদের এবং জাকির মারাত্মক জখম হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুন্ডা গ্রামের কাচারি পুকুর পাড় এলাকায় সকালে মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়িতে শৌচাগারের হাউজ নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিক কাদের ও জাকির।এ সময় হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং শ্রমিক কাদের ও জাকির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

প্রবাসী জাকিরের পিতা আব্দুল গনি ঢালী জানান, আমার ছেলের বাড়িতে শৌচাগার তৈরীর করার জন্য দুইজন শ্রমিক মাটি কাটছিল। এক পর্যায়ে হঠাৎ মাটির নিচে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জাকির হোসেন নামে এক শ্রমিকের শরীর ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শার্শা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে আরও বোমা পুঁতে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews