বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-সিটি কর্পোরেশনের প্রশাসক এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত পাইকগাছায় রান্না করা গরুর মাংসের রং লাল থেকে সবুজ: এলাকাজুড়ে চাঞ্চল্য যশোরের নীলগঞ্জে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আমেরিকার হোটেলে আগুন, আতঙ্কে শ্রাবন্তী-অনির্বাণ-সোহিনীরা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC)-তে অংশ নিতে মার্কিন মুলুকে হাজির হয়েছেন টালেউডের তারকারা। এর মাঝেই ঘটে গেল অঘটন। ভোরের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠল হোটেলে।

অনেকেই তখন গভীর ঘুমে, কেউ আবার লেট নাইট পার্টি সেরে সবে মাত্র শুয়েছেন। এর মাঝেই ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই! হোটেলে আগুন লাগায় বিপদে পড়েন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা।

জানা গেছে, শিকাগোতে বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছে ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। মূলত সেই অনুষ্ঠানেই সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সব তারকারা।

শিকাগোর পাঁচতারা হোটেলে রয়েছেন শ্রাবন্তী-স্বস্তিকারা-সোহিনীরা। রাতের পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে দ্রুত সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মিনিটের মধ্যেই দমকল হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ভারতীয় গণমাধ্যমকে অরিন্দম শীল বলেন, গরম পোশাক ছাড়াই পাঁচ তলা হোটেল রুম থেকে নিচে নেমে যেতে হয় সবাইকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী— জীবন বাঁচাতে দৌড় দেন সবাই।

প্রসঙ্গত, এই মুহূর্তে শ্রাবন্তী, স্বস্তিকারা, সোহিনীরা ছাড়াও সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো তারকারা রয়েছেন শিকাগোয়। সূত্র: হিন্দস্তান টাইমস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews