বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সর্বশেষ আট আসরে এটি আলবিসেলেস্তেদের ষষ্ঠ ফাইনাল।

আগামী সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচের জয়ীদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াই নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কানাডার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম লিড আসে প্রথমার্ধের ২৩ মিনিটে আসে আলভারেজের হাত ধরে।

১-০ লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। দিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার একই ধার চলতে থাকে কানাডার উপর। দিতীয়ার্ধের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে এঞ্জোজো ফার্নান্দেজের জোড়ালো শটে পা ছুঁইয়ে গোলের দেখা পান মেসি।

পুরো ম্যাচে ৫১ শতাংশ সময় বল পায়ে রাখা আর্জেন্টিনা গোলমুখে শট নেয় ১১টি। যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি। এর দুটি থেকে থেকে তারা করে গোল উদযাপন।

আজকের ম্যাচে গোলের মাধ্যমে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন কোপা আমেরিকার আসরে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তার ১৪তম গোল। সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা শেষে গোল এলো আর্জেন্টাইন নাম্বার টেনের পা থেকে। অন্যদিকে পুরো আসরে নিষ্প্রভ থাকার পর অবশেষে সেমিফাইনালের মঞ্চে গোলের দেখা পেয়েছেন হুলিয়ান আলভারেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews