1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক বিদায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতা: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দিচ্ছেন নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

মূল লক্ষ্য আধুনিক শহরের আঙ্গিকে খুলনার মানুষকে সেবা প্রদান করা-সিটি মেয়র

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কেসিসি কর্তৃপক্ষের মূল লক্ষ্য আধুনিক শহরের আঙ্গিকে খুলনার মানুষকে সেবা প্রদান করা। সেই লক্ষ্য নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করতে একাধিক প্রকল্প বাস্তবায়ন ও প্রণয়ন করা হচ্ছে। খুলনাকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সিটি মেয়র বুধবার বেলা ১১ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘ক্লাইমেট স্মার্ট ওয়াস ফর চিলড্রেন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নগরীর ৯ ও ২২ নং ওয়ার্ডের বাস্তুহারা ও রূপসা চর বসতি এলাকায় ওয়াস সিস্টেম এবং শহর এলাকায় মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ সভার আয়োজন করে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ পিইঞ্চ, মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর এম, ডি, মাহফুজুর রহমান লিটন, কাজী আবুল কালাম আজাদ বিকু, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। অন্যান্যের মধ্যে ইউনিসেফ-এর ওয়াশ প্রোগ্রামের প্রধান পিটার জর্জ এলমেস ও খুলনা বিভাগীয় প্রধান কাউসার হুসাইন, ওয়াস অফিসার মোঃ নাহিদ মাহমুদ, কেসিসি’র সহকারী কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানি, বেসরকারি সংস্থা প্রদীপন-এর নির্বাহী পরিচালক ফেরদাউসউর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে সুপেয় পানির ব্যবহার নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও নগরীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের গৃহীত পরিকল্পসমূহ অবহিত করেন ইউনিসেফ-এর ওয়াশ স্পেশালিস্ট শফিকুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট