বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলবলেন, কর দিয়ে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করে। তাই সকলকে নিয়ম অনুযায়ী কর পরিশোধ করতে হবে। বিএনপির সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো।ফলে সকলের সহোযোগিতায় দেশ এগিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নতি নির্ভর করে সে দেশের কত শতাংশ মানুষ করের আওতায় আছে তার উপর। এখনো অধিক দেশের সংখ্যক মানুষ করের আওতার বাহিরে। কর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে। এই ভীতিকে উপেক্ষা করে সকলকে দেশের উন্নয়নে সরকারের সহযোগিতায় পাশে থাকতে তিনি আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য বর্তমান সরকার সে ঐতিহ্য ফিরিয়ে আনবে।এই খুলনা এক সময় মৎস্য শিল্পের জন্য বিখ্যাত ছিলো কিন্তু সেই শিল্প আজ ধ্বংসের পথে। তিনি খুলনার সেই হারানো মৎস্য শিল্পকে পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বৃহস্পতিবার বিকালে বয়রায় খুলনা কর ভবনের মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এর আগে তিনি নবনির্মিত খুলনা কর ভবন উদ্বোধন করেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনখুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews