বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন :: মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের পৃথক ২টি অভিযানে প্রায় ২ কোটি ৪৮ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৩টা হতে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লক্ষ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

অপরদিকে, একইদিনে সকাল সাড়ে ৭টা হতে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুমিল্লা হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ২টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে যথাক্রমে পদ্মা ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং পিকআপ ও মাইক্রোবাস চালক এবং হেল্পারদের মুচলেকা নিয়ে পিকআপ ও মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews