1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ মধ্যপ্রাচ্যের দাবার ঘুঁটি: ছায়ার যুদ্ধে রাশিয়ার ‘সাইলেন্ট সাপোর্ট’ ও ইরানের কৌশল মধ্যপ্রাচ্য মহাযুদ্ধ ২০২৬, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পন্য জব্দ কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

বাগেরহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে ৫হাজার ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত, শেখ নাইমুর রশিদ লিখন প্রমুখ।
সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ও প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক পুনর্বাসন কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৫ হাজার ২৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশি আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ড্যাপ সার বিতরণ করা হয়েছে।
২০২৪-২৫ মৌসুমে উফশি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট