সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা পৌরসভা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঝাড়ু ও পরিচ্ছন্নতার উপকরণ হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশ নেন। তারা সড়ক, ফুটপাত ও জনসমাগমস্থল পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান।

পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বায়তুল মাল সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম পলাশ, সেক্রেটারি কাজী নাজমুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহেল আহমেদ, কবির হোসেন, তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল গনি, মাহবুবুর রহমান মন্টু কাগজী, আবু তোহা, সাকিব হোসেন ও আব্দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews