1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে” দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৬৮ হাজার টাকা জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনী ও পুলিশকে আধুনিকায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর শেড থেকে জব্দকৃত মালামাল বদলানোর অভিযোগ

বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

বাগেরহাট:: বাগেরহাটের ফকিরহাটে রাজিব নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দোলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন ও আহত হয়েছে ৫ জন।

শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের(ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ফলতিতা নামকস্থানে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। দোলা বাসটি নিজেই খাদে পড়ে যায়।

এ সময় দুই বাসের বাসের ৬ যাত্রী গুরতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলের বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট