শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: খুলনার বটিয়াঘাটায় জমি দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে শংকর প্রসাদ মন্ডল (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামে ।

এজাহার সূত্রে ও স্বজনরা জানান, শনিবার সকাল ৬টার দিকে নর্থ ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ডের চাকরি শেষে শংকর প্রসাদ মন্ডল তার সুখদাড়ার নিজ বসত বাড়ীতে এসে তার দখলিয় জমিতে ভেড়ীবাধ দিয়ে মাছের ঘের করতে দেখে উক্ত ভেড়ীবাধ কোদাল দিয়ে কেটে দিতে থাকে সেই সংবাদ পেয়ে আসামী স্বপন মন্ডল, কালিদাসী মন্ডল, ও নুপুর মন্ডল লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শংকর প্রসাদ মন্ডলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে মৃতের স্ত্রী অঞ্জনা মন্ডল ২৯/০৬/২০২৫ তারিখ বটিয়াঘাটা থানায় মামলা-০৯ নং হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার জানান, জমি নিয়ে সংঘর্ষে ঘটনাস্থলে শংকর প্রসাদ মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের স্ত্রী তিন জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান করে তিন জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তারা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews