শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিংকু সরদার একই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর ১টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির সামনে দক্ষিণ পাশের গরুর গোয়ালঘরে বাঁশের আড়ার সঙ্গে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল ৬টার দিকে নিহতের শাশুড়ি গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে রিংকুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ নিচে নামান। পরে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews