বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ‎ চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন :: চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (১ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুর সদর থানাধীন পুরান বাজারে গত ৩০ জুন সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় ১ টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি ও ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিক হতে জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। জব্দকৃত অবৈধ জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews