1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা থেকে:: বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)-২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ স্থানীয় টিডিসি ময়দানে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তুহিন রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান পল্লব কুমার বিশ্বাস রিটু, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, শরীরচর্চা শিক্ষক যথাক্রমে পার্থ প্রতিম মন্ডল, মৃত্যুঞ্জয় বিশ্বাস ও অংশুপতি মন্ডল, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, ইউপি সদস্যা রমা রানী মন্ডল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকম-লী, ছাত্র- ছাত্রী ও দর্শকবৃন্দ। টুর্নামেন্টে উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ১নং জলমা, ২নং বটিয়াঘাটা, ৪নং সুরখালী এবং ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিজয়ী হয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আজ মঙ্গলবার ওই একই স্থানে উক্ত ৪ টি দলের অংশগ্রহণে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে প্রচুর পরিমান দর্শকের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট