সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: পৌনে চার লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী মায়ানমারে পাচারকালে কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সার জব্দ

কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি ছেলেসহ গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: কোপা আমেরিকার ফাইনালে নিরাপত্তাকর্মীদের উপর হামলার দায়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে জোরপূর্বক প্রবেশ করার সময় তারা নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।

গ্রেফতারের পর তাদেরকে টার্নার গুইলফোর্ড নাইট সংশোধন কেন্দ্রে (জেলখানা) ফেডারেশনের সভাপতি রামন জেসুরান (৭১) ও ছেলে রামন জামিল জেসুরানকে (৪৩) জিজ্ঞাসা করছে পুলিশ। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, তারা মাঠের একটি সুড়ঙ্গ পথ দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয় দুই অভিযুক্ত।

গতকাল সোমবার কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া। মাঠের ভেতর দর্শকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ঝামেলা বাঁধে। বিশৃঙ্খল জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় মাঠের কর্মকর্তা-কর্মচারীদের। পরে ১ ঘণ্টা ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

এতে নিরাপত্তকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় ২৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে মিয়ামি পুলিশ। এছাড়া এসব সংঘর্ষে ১১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গ্রেফতার কলম্বিয়া ফেডারেশন সভাপতি জেসুরান ফিফা কাউন্সিলেরও সদস্য।

তবে জামিনে মুক্তি পেতে পারেন জেসুরান ও তার ছেলে। এজন্য তাদেরকে দিতে হবে মুক্তিপণ। জেসুরানকে দিতে হবে ২ হাজার ডলার আর ছেলের মুক্তিপণ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews