শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

‘আমার বাচ্চাকে ওরা মেরে ফেলেছে’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোটাবিরোধী আন্দোলনে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান নিহত হয়েছেন। আন্দোলনরত অবস্থায় ফারহানের মুখে গুলি লাগে। গুলিবিদ্ধ হলে সহপাঠীরা তাকে হাসপাতলে নেয়। কিন্তু ফারহানকে বাঁচানো যায়নি। বিষয়টিও নিশ্চিত করেছেন ফারহানের মা নাজিয়া খান নিজেই।

তিনি ফেসবুকে ছেলের হত্যার বিচার চেয়ে বলেন, তারা আমার ছেলে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছ। অথচ তার বয়স ১৮ হয়নি। আমি ফারহান ফাইয়াজ হত্যার বিচার চাই।

তিনি বিচারের জন্য তীব্র আকুতি জানিয়েছেন। ফেসবুকে ফারহানের বেশকিছু ছবি পোস্ট করেছেন। নাজিয়া খান বলেন, ফারহানের জন্ম ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর। আমি চাই আপনারা ফসুফুসের সমস্ত বাতাস একসঙ্গে করে চিৎকার করুন, এই পোস্ট শেয়ার করুন। আমরা ফারহান হত্যার বিচার চাই।

এদিকে, রাজধানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একাধিক জোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুয়েত মৈত্রী হাসপাতালে চারজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও ইসলামিক ইনিভার্সিটি অফ টেকনলোজির তানভিনের নাম জানা গেছে।

এছাড়াও উত্তরাসহ রাজধানীর বাড্ডায় আরো নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন গাড়িচালকও রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews