1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাকোপে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দেশব্যাপী কোটা সংস্কারের নামে রাষ্ট্রদ্রোহিতার প্রতিবাদে দাকোপে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ লক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়। অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী, বীর মুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র গোলদার, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক পল্লব বিশ^াস, অরুপ সরকার, আসলাম সরদার, নিবীতা রায় প্রমুখ। সমাবেশ শেষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট