1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইরাকে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি রাষ্ট্র চলে সংবিধান ও আইন দিয়ে, আবেগ দিয়ে নয়-স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের

ভোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোস্টগার্ডের টহল জোরদার

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলা উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও যেকোন নাশকতা পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ জানান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করা সহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। দেশের চলমান পরিস্থিতিতে যেকোন নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণের পাশাপাশি বিভিন্ন ধর্মবলম্বীর ধর্মীয় উপাসনালয়, থানায় দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।

এরই ধারাবাহিকতায় ভোলা উপজেলার ভেদুরিয়া ও ইলিশা লঞ্চঘাট এলাকা এবং ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানে কোস্টগার্ডের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যকম চলমান থাকবে। ভোলার যেকোন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলে কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে কোস্টগার্ড। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০১৭৬৯৪৪৩৯৯৯,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট