1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

১৫ আগস্টের মধ্যে পুলিশ কর্মস্থলে না এলে পলাতক ঘোষণা-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা আগামী ১৫ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মবিরতিতে থাকা অনেক পুলিশ সদস্য এখনও যোগদান করেনি। তাদের জন্য শেষ সময় হচ্ছে বৃহস্পতিবার।

আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যে-ই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট