1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

সাত দিনের মধ্যে নিষিদ্ধ রাইফেল জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে পুলিশ ও র‍্যাবের ব্যবহারের রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা জমা দিতে হবে।

সোমবার সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সিএমএইচয়ে গিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।

তিনি বলেন, যাদের কাছে অনুনমোদিত রাইফেল আছে তারা আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে তাদের বিরুদ্ধে দুইটা চার্জ দেওয়া হবে। অবৈধ অস্ত্র সঙ্গে রাখা ও সরকারি নিষিদ্ধ অস্ত্র রাখা।

সাখাওয়াত হোসেন বলেন, আমি ভিডিওতে দেখলাম যারা এ ধরনের রাইফেল ব্যবহার করেছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের মধ্যে এসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করবো। এই অস্ত্র নিষিদ্ধ। এটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট