1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার অতিক্রম করেছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি। খবর আল জাজিরা

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেল আবিবে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

হামাসের এ হামলার পর ইসরায়েলি গোয়েন্দাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পাল্টা হামলা শুরু করে। এ হামলায় গাজায় ভয়াবহ মানসিক বিপর্যয় দেখা দিয়েছে।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় ইসরায়েলিদের ভূমি দখল রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনিদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলিরা অবৈধভাবে ভূমি দখল করে ভবন নির্মাণ করছে। অধিকৃত পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।

এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে এবং জেরুজালেম থেকে এসব এলাকা পৃথক করার চেষ্টা করছে।

এ অবস্থায় ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে রুখে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সমস্যা সমাধানে দুই রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট