1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

শপথ নিলেন নতুন চার উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করিয়েছেন। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নতুন করে দায়িত্ব পাওয়া আরো চারজন উপদেষ্টা হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রাথমিকভাব এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হয়ে এখন ২১ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেছেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ১১ আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নিয়েছেন ফারুক-ই-আজম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট