1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনে মহাপরিচালক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ২০ আগষ্ট ২০২৪ সকাল সাড়ে ১০ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী। পরে রেঞ্জ কার্যালয়ে মহাপরিচালক মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। মহাপরিচালক মহোদয়কে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী। সকাল সাড়ে ১১ টায় মহাপরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌছালে আনসার ব্যাটালিয়ন সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি ৩ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বাষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের দরবারে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দরবারে তিনি ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বাহিনীর সুযোগ সুবিধা বৃদ্ধিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী ও পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ উপস্থিত ছিলেন।
খুলনা রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে বিকাল ৩ টা ১৫ মিটিটে অত্র রেঞ্জের সকল ইউনিট কমান্ডারদের সঙ্গে এবং বিকাল ৪ টা ১৫ মিটিটে খুলনা রেঞ্জের ১৪ টি ইউনিটের দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ সর্বস্তরের সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভায় মহাপরিচালক মহোদয় মিলিত হন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনীর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল কাজের পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। তিনি আরও বলেন যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ বাহিনীর সুনাম বৃদ্ধিতে অগ্রনী ভুমিকা রাখতে হবে। সভায় দলনেতা-দলনেত্রীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন। এবং তিনি বাহিনীর সুযোগ সুবিধা বৃদ্ধিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে মহাপরিচালক মহোদয় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তদের মতবিনিময় সভায় অংশগ্রহণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি খুলনা দৌলতপুর আনসার ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ২১ আগষ্ট ২০২৪ খ্রিষ্টাব্দে ২৯ আনসার ব্যাটালিয়ন, নাভারণ, শার্শা, যশোরসহ আরো কয়েকটি ইউনিট পরিদর্শন করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট