বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলাতে আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌর সভাপতি আসলাম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, এবং মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার আত্মপরিচয়ের ভিত্তি রচনা করে। একুশে ফেব্রুয়ারির গৌরবোজ্জ্বল ইতিহাস জাতিকে স্বাধীনতার প্রেরণা দিয়েছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ করেছে। এজন্য মহান শহীদ দিবস কেবল শোকের নয়, এটি চেতনা, গৌরব ও আত্মমর্যাদা পুনর্জাগরণের একটি দিন।

সভায় দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে- রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জোহরবাদ মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরির সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews