1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ

পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডারের ১৩ টি গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। এদিকে মানবিক সহায়তা নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ইতোমধ্যে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে লেঃ মাহফুজুর রহমান, (এক্স) বিএন এর নেতৃত্বে নৌবাহিনী বৃহস্পতিবার দিনভর দেলুটির ফুলবাড়ি, বিগোরদানা, হরিণখোলা ও দারুণ মল্লিক সহ ২২ নং পোল্ডারের বিভিন্ন স্থানে দুর্গত মানুষের মাঝে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ করেন। ইনচার্জ মোঃ মিন্টু হোসেন এর নেতৃত্বে নৌ ফাঁড়ি পুলিশ নৌবাহিনীর এ কাজে সহযোগিতা করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী দুর্গত মানুষের পাশে থাকবেন এবং মানবিক সহায়তার কাজ চলমান থাকবে বলে জানান লেফটেন্যান্ট মাহফুজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট