1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন জমা দিলো মোংলা বন্দর

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। মানবিক সহায়তার অংশ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ দেশের যেকোন দূর্যোগকালীন মুহূতে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করা হয়।

বন্দরের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, ২৫ আগস্ট বুধবার হিসাব নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর:০১০৭৩৩৩০০৪০৯৩ এ বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন জমা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা এবং চলমান বন্যা মোকাবেলা করার জন্য এ অর্থ দেওয়া হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এছাড়াও ২৬ আগস্ট সোমবার বন্যা কবলিত ফেনী জেলার এক হাজার পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মধ্যে ১৯ টন বিশুদ্ধ পানি, খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট