1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ

বটিয়াঘাটায় সদর ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটার ৩টি ইউনিয়ন বিএনপির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছে উপজেলা কমিটি। গতপরশু শনিবার সকালে ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে মোল্লা ইমরান আহমেদকে সভাপতি ও পলাশ মহালদারকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিঃ সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি নূর আলম ভূইঁয়া, সুশংকর সরকার, মোঃ রবিউল ইসলাম রবি, রবিউল আকুঞ্জী, যুগ্ম-সাধারন সম্পাদক এসএম সামসুল হক, তরিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি মন্ডল, মোঃ আলাউদ্দিন হাওলাদার, যুব-বিষয়ক সম্পাদক মশিউর রহমান, প্রচারন-সম্পাদক মোঃ রিপন, সৌরভ বৈরাগী, দপ্তর-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সজীব, ছাত্র-বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার। অপর দিকে ৪নং সুরখালী ইউনিয়নে শেখ রাশেদ কামালকে সভাপতি ও মাসুদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এছাড়া ৩নং গঙ্গারামপুর ইউনিয়নে ওলিয়ার শেখকে সভাপতি ও মোঃ এরশাদ শেখকে সাধারণ সম্পাদক করে ৮৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন উক্ত তিনটি ইউনিয়ন বিএনপি কমিটির অনুমোদন দেন। এ ব্যাপারে যুগ্ম-সাধারন সম্পাদক বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাকি ৪টি ইউনিয়নের মধ্যে জলমা, বালিয়াডাঙ্গা, ভান্ডারকোট ও আমিরপুর ইউনিয়ন বিএনপির কমিটি আগামী ৮/১০ দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানান। অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক খন্দকার বলেন, তৃনমূল পর্যায়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নিদের্শে উক্ত কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট