1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ

বটিয়াঘাটায় মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার রনজিতেরহুলা গ্রামের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে স্বাক্ষী হওয়ায় বিবাদী কর্তৃক দাঙ্গা-হাঙ্গামার সুযোগ নিয়ে স্বাক্ষীর প্রাইভেটকার ভাংচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া, প্রায় ১৭ লক্ষাধিক টাকার মাছ লুটপাট করা ও অন্যান্য মালামাল লুটপাট করা এবং জীবন নাসের হুমকির প্রতিবাদে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবিতে  সোমবার বেলা সাড়ে বারোটার স্বাক্ষীর পরিবার ও অত্যাচারিত গ্রামবাসীর উদ্দ্যোগে স্থানীয় বটিয়াঘাটা থানা ও উপজেলা পরিষদ সংলগ্ন মেইন গেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত। এব্যাপারে ভূক্তভোগী মোঃ শিমুল শেখ ইমন বিবাদীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে বটিয়াঘাটা থানা, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে বলে জানা যায়। মানববন্ধন ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী একই এলাকার রেজোয়ান মোল্লা, মোঃ বাবু, মোঃ হকসহ তাদের অন্যান্য সদস্যরা মিলে মোঃ শিমুল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলায় স্বাক্ষী হওয়ায় গত ৬ আগস্ট থেকে দফায় দফায় হামলা চালিয়ে প্রাইভেটকার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর  মাছ ও অন্যান্য মালামাল লুটপাট করে প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এব্যাপারে ভূক্তভোগী শিমুল শেখ জানান, তিনি এখন মাদক ব্যবসায়ীরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। উক্ত মানববন্ধনে প্রায় এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট