1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা হারাল মন্ত্রণালয়

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গ্যাস–বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানী করেই গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩–এর ৩৪ক ধারা বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশটি অনতিবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওই দিনই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট